কোভিড পজিটিভ ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী
দি নিউজ লায়নঃ কোভিড পজিটিভ ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী। কুম্ভমেলা থেকে ঘুরে আসার পরই করোনা আক্রান্ত হন তিনি। বৃহস্পতিবার থেকে অসুস্থ বোধ করছিলেন তৃণমূল প্রার্থী পরেশরাম দাস। শুক্রবার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। শ্বাসকষ্ট, জ্বর, গলাব্যথা এবং গায়ে ব্যথা রয়েছে তাঁর। পরেশ রামদাসের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে এদিন তড়িঘড়ি অনেকেই কোভিড পরীক্ষা করান। তাঁদের সকলকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসক এবং প্রশাসনের তরফ থেকে।

Post a Comment